document.write(' দেশের স্বার্থ না দেখে কিছু শ্রমিক নেতা বিদেশে গিয়ে পোষাক শিল্পের দুর্নাম করছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেএমইএ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্য এক অনুষ্ঠানে তোফায়েল বলেন, যুক্তরাষ্ট্র তার দেশে তৈরি পোষাক খাতে আইএলও এর শর্ত পুরণ করছে না অথচ বাংলাদেশে তারা খবরদারি করছে। দুপুরে বিজিএমইএর কার্যালয়ে ঢাকা এপারেল সামিট পরবর্তী সংবাদ সম্মেলনে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আর্ন্তজাতিক শ্রম সংস্থার সব শর্ত পুরন করছে বাংলাদেশ। এর আগে সকালে রাজধানীর একটি হোটেলে বিকেএমইএ র গ্লোবাল বায়ার্স এনফরমেশন ডাইরেক্টরীরর আনুষ্ঠানিক উদ্বোধন কালে বানিজ্যমন্ত্রী বলেন, দেশে এই মুহুর্তে পোষাক খাতে কোন শ্রমিক অসন্তোষ নেই। নারায়নগঞ্জে শান্তির চরে ১হাজার একর জমিতে বিকেএমইএ পল্লী গড়ে তোলা হবে বলে জানান মন্ত্রী ');